News Flash

  • Home
  • দেশ
  • বালির ট্রাকের ধাক্কায় দুই তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা আসানসোলে
Image

বালির ট্রাকের ধাক্কায় দুই তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা আসানসোলে

আসানসোল, ২ নভেম্বর (হি. স.) : পথ দুর্ঘটনায় মঙ্গলবার গভীর রাতে দুই তৃণমূল কর্মীর মৃত্যুতে উত্তেজনা ছড়াল আসানসোলে। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের হিরাপুর থানায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্ব সহ সাধারণ মানুষেরা। বুধবারও ছিল এই অশান্তির রেশ।

তৃণমূল-সহ বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রায়ই এই অঞ্চলে দুর্ঘটনা ঘটে থাকে। কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনাকে প্রশাসনকেই দায়ী করেছে তৃণমূলের একাংশ। এর ফলে সরকার বদনাম হচ্ছে বলেও মন্তব্য করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। জানা গিয়েছে, মৃত ওই দুই যুবক তৃণমূলে সক্রিয় কর্মী ছিলেন।

মৃত দুজনের নাম, বিদেশ দেওঘরিয়া ও বিট্টু সিং। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে আসানসোলের চিত্রা মোড় এলাকায়। বালির ডাম্পারের ধক্কায় এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই যুবক আসানসোল পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্রের ঘনিষ্ঠ ছিল। খবর পেয়ে মৃতের পরিবারের বাড়িও যান কাউন্সিলার অশোক।

এ বিষয়ে তিনি জানান, বালি ট্রাকের কারণে প্রাণ গেল দুই যুবকের। ওভারলোড বালির গাড়ি নিয়ে প্রতিবাদ করায় প্রশাসন কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে তাঁর নিরাপত্তারক্ষীকে তুলে নিল। বহুবার ওভারলোড বালির গাড়ির বিরুদ্ধে আসানসোলের পুলিশ কমিশনার এবং স্থানীয় ওসিকে জানিয়েও কোনও লাভ হয়নি। কিছু লোক বালি গাড়ি পিছু ৩০০ টাকা করে নিয়ে ওভারলোড বালি চলার মদত দিচ্ছে। এ কারণে সরকারের বদনাম হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর কালি পড়ছে। জনপ্রতিনিধি যদি কোনও কথা না শোনেন, প্রশাসন যদি না শোনে তবে মানুষ কী করবে। এর ফলে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top