News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দ্বি-সাপ্তাহিক হিসেবে চলবে আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস
Image

দ্বি-সাপ্তাহিক হিসেবে চলবে আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস

মালিগাঁও, ২ নভেম্বর : উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আগরতলা-স্যর এম. বিশ্বেস্বরায়া টার্মিনাল (এসএমভিবি)-আগরতলা হামসফর এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক থেকে দ্বি-সাপ্তাহিক (সপ্তাহে দুবার)হিসেবে চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়াও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে চাহিদা বৃদ্ধি ও যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার জন্য সাঁতরাগাছি-নিউ জলপাইগুড়ি-সাঁতরাগাছি সাপ্তাহিক সামার স্পেশাল ট্রেনটির পরিষেবার  মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। 

১২৫০৪নং আগরতলা-এসএমভিবি হামসফর এক্সপ্রেস ট্রেনটি ৮ নভেম্বর থেকে আগরতলা থেকে প্রত্যেক শনি ও মঙ্গলবার করে চলাচল করবে। ট্রেনটি ৫.৩০ ঘণ্টায় রওনা দিয়ে যথাক্রমে প্রত্যেক সোম ও বৃহস্পতিবার ২০.১৫ ঘণ্টায় বেঙ্গালুরু পৌঁছবে। একইভাবে ১২৫০৩ নং এসএমভিবি-আগরতলা হামসফর এক্সপ্রেস ট্রেনটি ১১ নভেম্বর থেকে বেঙ্গালুরু থেকে প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার ১০.১৫ ঘণ্টায় রওনা দিয়ে যথাক্রমে প্রত্যেক শুক্র ও সোমবার ২.৩০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে।

উভয় ট্রেনে ১৮টি এসি-৩ টিয়ার, ০১টি এসি প্যান্ট্রি কার ও ০২টি লাগেজ কাম জেনারেটর কাম ব্রেক ভ্যান সহ মোট ২১টি কোচ থাকবে।

অন্যদিকে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ০৮০৪৭নং সাঁতরাগাছি-নিউ জলপাইগুড়ি সামার সাপ্তাহিক স্পেশাল ট্রেনটির পরিষেবা আরও ০৪টি ট্রিপের জন্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি ৪ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রত্যেক শুক্রবার ১৮.০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৫.১৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে।
একইভাবে, ০৮০৪৮নং নিউ জলপাইগুড়ি-সাঁতরাগাছি সামার সাপ্তাহিক স্পেশাল ট্রেনটির পরিষেবা আরও ০৪টি ট্রিপের জন্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ৫ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রত্যেক শনিবার ১২.১৫ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে ২৩.৪৫ ঘণ্টায় সাতঁরাগাছি রেলওয়ে স্টেশনে পৌঁছবে। উভয় ট্রেনের গঠন, চলাচলের দিন, সময়সূচি ও স্টপেজ অপরিবর্তিত রাখা হয়েছে। 

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।  

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top