News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের আর্থিক অবস্থা স্থিতিশীল করতে সহায়তা করবে চিন, আশ্বাস শি জিনপিংয়ের
Image

পাকিস্তানের আর্থিক অবস্থা স্থিতিশীল করতে সহায়তা করবে চিন, আশ্বাস শি জিনপিংয়ের

বেজিং, ২ নভেম্বর (হি.স.) : পাকিস্তানের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করতে চিন সম্পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার এমনটাই জানা গিয়েছে বেজিং সূত্রে। চিন এবং পাকিস্তানের উচিত নিজের অর্থনৈতিক করিডোর নির্মাণের সঙ্গে আরও কার্যকরভাবে এগিয়ে যাওয়া, পাশাপাশি গোয়াদর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণকে ত্বরান্বিত করা।

পাকিস্তানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পর জানা গিয়েছে, উভয় দেশের মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। প্রিমিয়ার লি কেকিয়াং-এর আমন্ত্রণে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দু’দিনের সরকারি সফরে বেজিংয়ে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখবাজ। বৈঠকটি মূলত সিপিইসি প্রকল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ছিল। চিনের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে দুই নেতা অর্থনীতি ও বিনিয়োগে বিস্তৃত ভিত্তিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশে পদত্যাগের মাত্র দু’দিনের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)…

ByByNews Desk Jul 27, 2026

প্রথম টানেল সড়কের উদ্বোধন করল নেপাল, শুরু হল ‘টানেল যুগ’-এর যাত্রা

কাঠমান্ডু, ২৭ জুলাই (আইএএনএস): ইতিহাস গড়ে দেশের প্রথম সড়ক টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল নেপাল। সোমবার কাঠমান্ডু উপত্যকার পশ্চিম…

ByByNews Desk Jul 27, 2026

ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের, বলল— ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): বাণিজ্যিক জাহাজ এমভি ওমোরফি-তে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্দর পোলিশচুককে…

ByByNews Desk Jul 27, 2026

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top