News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচল বিধানসভা নির্বাচন: আজ বিজেপির একাধিক নির্বাচনী সমাবেশ, তিন জনসভায় ভাষণ দেবেন অমিত শাহ
Image

হিমাচল বিধানসভা নির্বাচন: আজ বিজেপির একাধিক নির্বাচনী সমাবেশ, তিন জনসভায় ভাষণ দেবেন অমিত শাহ

সিমলা, ২ নভেম্বর (হি.স.) : আর মাত্র ১০ দিন বাকি হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য। এমন পরিস্থিতিতে নির্বাচনী প্রচারের বেশ গতি এসেছে। দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেস ছাড়াও অন্যান্য দলের তারকা প্রচারকরা তাদের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সমাবেশ করে জনসমর্থনের আহ্বান জানাচ্ছেন।

বরিষ্ঠ বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বুধবার হামিরপুর জেলার নাদাউন, কাংড়া জেলার ধর্মশালা এবং সোলান জেলার পাঞ্জাইহারায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর কাংড়া জেলার ইন্দোরা, গাগরেট এবং বৈজনাথ বিধানসভা কেন্দ্রের চাদিয়ারে নির্বাচনী জনসভা করবেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সুজনপুর ও হামিরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এক ডজনেরও বেশি জনসভায় অংশ নেবেন। একই সময়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারসার বিধানসভা কেন্দ্রের বুম্বলু, মান্ডি জেলার বলদোয়ারা এবং কাসাউলি বিধানসভা কেন্দ্রের পারওয়ানুতে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার করবেন। কিন্নর ভাবনগরে জনসভায় ভাষণ দেবেন বিজেপির বর্ষীয়ান নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
অন্যদিকে, কংগ্রেসের রাজ্য সভাপতি প্রতিভা সিং ঝন্ডুতা বিধানসভা কেন্দ্রের বারাথি এবং পাছাদের রাজগড়ে প্রচার করবেন। কংগ্রেসের নির্বাচনী প্রচার কমিটির সভাপতি সুখবিন্দর সিং সুখু কাংড়ার জয়সিংহপুর বিধানসভা কেন্দ্রের রাক্কাদে, হামিরপুরের ভরাঞ্জ এবং নাহানের মিসারওয়ালায় নির্বাচনী সভা করবেন। সোলানে প্রচার করবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা।

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top