News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের রাধাপ‌্যারীতে বা‌সের ধাক্কায় গুরুতর আহত ছয় বছরের শিশু স্কুলছাত্র
Image

করিমগঞ্জের রাধাপ‌্যারীতে বা‌সের ধাক্কায় গুরুতর আহত ছয় বছরের শিশু স্কুলছাত্র

পাথারকান্দি (অসম), ২ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানাধীন ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর রাধাপ্যারী বাজার লা‌গোয়া ৮ নম্বর জাতীয় সড়‌কে দ্রুতগা‌মী যাত্রীবাহী বা‌সের ধাক্কায় গুরুতর আহত হয়েছে স্কুলপড়ুয়া এক শিশু। আহত শিশু‌টিকে ক‌রিমগঞ্জ সি‌ভিল হস‌পিটা‌লে পাঠানো হয়েছে। চলছে চি‌কিৎসা। ঘটনা‌র পর চালক বাস নি‌য়ে পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাস‌টি‌কে সলগই বাজার এলাকায় আটক ক‌রেন স্থানীয়রা। ত‌বে সু‌যোগ বু‌ঝে বাসের চালক গা ঢাকা দি‌তে সক্ষম হয়েছে। আহত শিশু‌টি রাধাপ্যারীবাজারের জনৈক সীতাংশু বর্ধনের ছয় বছরের ছেলে সায়ন বর্ধন বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, ‌শিশু‌টি রাধাপ্যারীতে অবস্থিত বেসরকা‌রি বিদ্যালয় স্বামী‌জি জ্ঞানপী‌ঠের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আজ বুধবার বেলা প্রায় সোয়া একটা নাগাদ সে স্থানীয় সাবসেন্টা‌রে যাওয়ার জন্য জাতীয় সড়‌কের পা‌শে দাঁড়ি‌য়েছিল। তখন ক‌রিমগঞ্জ থে‌কে রাঙ্গামা‌টিগামী এএস ১০ ৩৩৫২ নম্ব‌রের দুরন্ত যাত্রীবাহী একটি ডিলাক্স বাস‌ সড়‌কের পা‌শে দণ্ডায়মান শিশু‌টি‌কে ধাক্কা দেয়। ধাক্কায় সায়ন সড়‌কের উপর ছিট‌কে প‌ড়ে গুরুতরভাবে আহত হয়। তার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, কান দি‌য়ে রক্তপাত হ‌তে শুরু হয়।

ঘটনার পর স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার ক‌রে পাথারকা‌ন্দি প্রাথ‌মিক স্বাস্থ্য কে‌ন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথ‌মিক চি‌কিৎসার পর উন্নত চি‌কিৎসার জন্য তাকে ক‌রিমগ‌ঞ্জে রেফার করা হয়।‌ শিশু‌টির অবস্থা সংকটজনক ব‌লে জানা গে‌ছে।

এদি‌কে দুর্ঘটনার পর বাজা‌রিছড়া থানার পু‌লিশ তদ‌ন্তে নে‌মে দুর্ঘটনাকারী বাস‌টি‌কে নি‌জে‌দের হেফাজ‌তে নিয়েছে।

Releated Posts

ঐক্য ও ক্রীড়া উৎকর্ষের প্রতীক মণিপুর: মুখ্যমন্ত্রী খেমচন্দ সিং

ইম্ফল, ২৩ জুন (আইএএনএস): মণিপুর ৩৬টি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে রাজ্যটির অবদান অতুলনীয়…

ByByNews Desk Jun 23, 2026

অসম কংগ্রেসের নেতৃত্বে গৌরব গগৈ-ই উপযুক্ত, মন্তব্য বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরীর

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি হিসেবে গৌরব গগৈ-ই উপযুক্ত নেতা বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jun 23, 2026

জুবেন গর্গ মৃত্যু মামলায় শ্যামকানু মহন্তর জামিন আবেদন নিয়ে অসম সরকারকে জবাব দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ-এর মৃত্যুকে ঘিরে বহুল আলোচিত মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদনের…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top