News Flash

  • Home
  • দিনের খবর
  • নন্দকুমারে বাইক ও চার-চাকার মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম মহিলা
Image

নন্দকুমারে বাইক ও চার-চাকার মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম মহিলা

পূর্ব মেদিনীপুর, ১ নভেম্বর (হি. স.) : ভয়ঙ্কর দুর্ঘটনা হল নন্দকুমারে। চার চাকার গাড়ির সঙ্গে মোটরবাইকের একেবারে মুখোমুখি সংঘর্ষে জখম হলেন এক মহিলা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ চার চাকার গাড়িটি তখন সজোরে তমলুক থেকে হলদিয়ার দিকে যাচ্ছিল। আর উল্টো দিক থেকে আসছিল ওই মোটরবাইক। হঠাৎ মুখোমুখি ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাইকটিতে এক দম্পতি ছিলেন। সঙ্গে দুটি শিশুও ছিল। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের কন্যাগুরুকুলের কাছে ওই ঘটনায় গুরুতর আঘাত লাগে মহিলার।

জখম অবস্থায় তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঘটনার পর কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমত, একসঙ্গে এত জন মোটরবাইকে যাচ্ছিলেন কেন? গতিবেগ কতটা ছিল? ট্র্যাফিক আইন মানা হয়েছিল কি?

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top