নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : ভারতের নিরাপত্তা সংস্থাগুলি জঙ্গিদের যেকোনও হুমকির মোকাবিলা করতে সক্ষম| শুক্রবার জঙ্গিদের এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| দেশজুড়ে চলা আইএসের হুমকির মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য বিশেষ তাত্পর্যপূর্ণ|
জানা গিয়েছে, শুক্রবার গ্রেটার নয়ডায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| অনুষ্ঠানের শেষে তাঁকে আইএসের হুমকি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইএসসহ সমস্ত জঙ্গি গোষ্ঠীকে কড়া বার্তা দিয়ে রাজনাথ বলেন, `যেকোনও হুমকির মোকাবিলা করার ক্ষমতা আমাদের রয়েছে| আমরা এটার মোকাবিলা করব|’
উল্লেখ্য, এদিন সকালেই বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন এবং কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকি্ভ আইএসের হুমকি চিঠি পেয়েছেন| কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন| প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৪ আইএস সমর্থক গ্রেফতারও হয়েছে| কিন্তু এতকিছুর পরেও নরেন্দ্র মোদীর সরকার যে ভয় পাচ্ছে না, তা এদিন স্পষ্ট করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী|
জঙ্গিদের যেকোনও হুমকির মোকাবিলা করতে সক্ষম ভারত, জানালেন রাজনাথ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















