নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়, ২৭ অক্টোবর৷৷ ব্যাঙ্ক গ্রাহকের অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে ব্যাঙ্কে টাকা জমা না দিয়েই রিসিভ কপি ধরিয়ে দিল ব্যাঙ্কের এক কর্মী৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজারস্থিত ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের বিরুদ্ধে৷
অভিযোগ মূলে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজার স্থিত ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের গ্রাহক বিষ্ণুপদ রাঙ্খল গতকাল অর্থাৎ বুধবার ব্যাঙ্কে ১৫,০০০ টাকা জমা দেওয়ার জন্য আসে৷ ব্যাঙ্কের কর্মী অজিত কুমার দেববর্মা বিষ্ণুপদ রাঙ্খলের কাছ থেকে ১৫,০০০ টাকা নিয়ে রিসিভ কপি ধরিয়ে দেয় টাকা জমা দেওয়া হয়ে গেছে বলে৷
বিষ্ণুবাবু গতকাল অর্থাৎ বুধবার রিসিভ কপি নিয়ে বাড়ি চলে গেলেও ব্যাঙ্কের থেকে কোন টাকা জমা দেওয়ার মেসেজ না পেয়ে চিন্তিত হয়ে রাত পোহাতেই সকাল বেলা ব্যাঙ্কে আসেন এবং ব্যাঙ্কে যোগাযোগ করেন৷এসে তিনি জানতে পারেন গতকাল যে টাকা ব্যাঙ্কে জমা দিয়েছিল সেই টাকা ব্যাঙ্কে জমাই দেওয়া হয়নি কোন এক অজ্ঞাত কারণে৷ পরে ব্যাঙ্কের কর্মী অজিত কুমার দেববর্মার সাথে সে বিষয়ে কথা হলে অজিত কুমার দেববর্মাকে বাইরে এসে কথা বলার জন্য পরামর্শ দেন৷ যথারীতি ব্যাঙ্ক কর্মীর কথা শুনে বাইরে আসতেই ১৫,০০০ টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠে ব্যাঙ্ক কর্মী অজিত কুমার দেববর্মা৷
বিষ্ণুপদ রাঙ্খল অভিযোগ করে আরো জানান, বিগত দিনেও এই ধরনের ঘটনা তার সাথে হয়েছিল৷ তাছাড়া তিনি ওই ব্যাঙ্ক কর্মীকে বাটপার বলেও আখ্যায়িত করেন৷
এ দিকে তুইচিন্দ্রাই এলাকাবাসীদের মধ্যে থেকে প্রশ্ণ উঠতে শুরু করে দিয়েছে ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড গ্রাহক পরিষেবা নিয়ে৷ তবে এখন দেখার বিষয় ত্রিপুরা কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এর সদর দপ্তর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন ওই ব্যাংক কর্মীর বিরুদ্ধে৷

তুইচিন্দ্রাইয়ে সমবায় ব্যাঙ্কে গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগ
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















