News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তুইচিন্দ্রাইয়ে সমবায় ব্যাঙ্কে গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগ
Image

তুইচিন্দ্রাইয়ে সমবায় ব্যাঙ্কে গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়, ২৭ অক্টোবর৷৷ ব্যাঙ্ক গ্রাহকের অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে ব্যাঙ্কে টাকা জমা না দিয়েই রিসিভ কপি ধরিয়ে দিল ব্যাঙ্কের এক কর্মী৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজারস্থিত ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের বিরুদ্ধে৷
অভিযোগ মূলে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজার স্থিত ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের গ্রাহক বিষ্ণুপদ রাঙ্খল গতকাল অর্থাৎ বুধবার ব্যাঙ্কে ১৫,০০০ টাকা জমা দেওয়ার জন্য আসে৷ ব্যাঙ্কের কর্মী  অজিত কুমার দেববর্মা বিষ্ণুপদ রাঙ্খলের কাছ থেকে  ১৫,০০০ টাকা নিয়ে রিসিভ কপি ধরিয়ে দেয় টাকা জমা দেওয়া হয়ে গেছে বলে৷
বিষ্ণুবাবু  গতকাল অর্থাৎ বুধবার রিসিভ কপি নিয়ে বাড়ি চলে গেলেও ব্যাঙ্কের থেকে কোন টাকা জমা দেওয়ার মেসেজ না পেয়ে চিন্তিত হয়ে রাত পোহাতেই  সকাল বেলা ব্যাঙ্কে আসেন এবং ব্যাঙ্কে যোগাযোগ করেন৷এসে তিনি জানতে পারেন গতকাল যে টাকা ব্যাঙ্কে জমা দিয়েছিল সেই টাকা ব্যাঙ্কে  জমাই দেওয়া হয়নি কোন এক অজ্ঞাত কারণে৷ পরে ব্যাঙ্কের কর্মী অজিত কুমার দেববর্মার সাথে সে বিষয়ে কথা হলে অজিত কুমার দেববর্মাকে বাইরে এসে কথা বলার জন্য পরামর্শ দেন৷ যথারীতি ব্যাঙ্ক কর্মীর কথা শুনে বাইরে আসতেই ১৫,০০০ টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠে ব্যাঙ্ক কর্মী অজিত কুমার দেববর্মা৷
বিষ্ণুপদ রাঙ্খল অভিযোগ করে আরো জানান, বিগত দিনেও এই ধরনের ঘটনা তার সাথে হয়েছিল৷ তাছাড়া তিনি ওই ব্যাঙ্ক কর্মীকে বাটপার বলেও আখ্যায়িত করেন৷
এ দিকে তুইচিন্দ্রাই এলাকাবাসীদের মধ্যে থেকে প্রশ্ণ উঠতে শুরু করে দিয়েছে ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড গ্রাহক পরিষেবা নিয়ে৷ তবে এখন দেখার বিষয় ত্রিপুরা কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এর সদর দপ্তর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন ওই ব্যাংক কর্মীর বিরুদ্ধে৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top