News Flash

  • Home
  • দেশ
  • রায়গঞ্জে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইকচালকের
Image

রায়গঞ্জে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইকচালকের

রায়গঞ্জ, ২৬ অক্টোবর (হি. স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকার কুলিক পক্ষী নিবাস সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের ওপরে। বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইকচালকের। বুধবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি যান ডিএসপি ট্রাফিক লিয়ং তামাং। ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম জয় মণ্ডল (৩২), রায়গঞ্জের তুলসীতলা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। একটি পাউরুটি কারখানার ম্যানেজার পদে কর্মরত ছিলেন। ঘাতক লরি ও চালককে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ি থেকে ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। সেইসময় কুলিক পক্ষীনিবাস সংলগ্ন জাতীয় সড়কের ওপর একটি অন্ধ্রপ্রদেশের লরির চাকা মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top