News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে ধলাবিলে রাস্তা নির্মাণে ব্যবহৃত সরকারী ইট হাপি, অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে
Image

খোয়াইয়ে ধলাবিলে রাস্তা নির্মাণে ব্যবহৃত সরকারী ইট হাপি, অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ পঞ্চায়েতের রাস্তার ইট, মাটি সাবাড় করে দিচ্ছে বুথ স্তরের স্থানীয় এক নেতা৷ এমন অভিযোগ উঠলো গ্রামবাসীদের তরফে৷ যদিও ইট হাফিজ করে দেওয়ার পর মাটি সবটা সাবাড় করে দিতে পারেননি ঐ বুথ নেতা৷ গ্রামের মানুষের সমস্বরে প্রতিবাদে পিছু হটে আপাততঃ রণে ভংগ দিয়েছেন তিনি৷ নিজের গ্রামের মানুষের ভয় তাড়া করে বেড়াচ্ছে বুথের নেতাকে৷ তাই আপাততঃ বাড়ী ছেড়ে কোথাও নাকি লুকিয়েছেন বুথের ঐ নেতাবাবু৷ ঘটনাস্থল খোয়াই ব্লকের ধলাবিল পঞ্চায়েত এলাকায়৷ ঘটনা হলো, খোয়াই ব্লকের বাগান পঞ্চায়েতের একটি ইট সোলিং গ্রামীণ রাস্তা ছিল অনেকদিন আগে থেকেই৷ বেশ পুরোনো রাস্তা৷ খোয়াই চা বাগানের ভেতর দিয়ে এসে ইট সোলিং করা রাস্তাটি ধলাবিল চৌমুহনী- লালটিলা রাস্তায় গিয়ে মিশেছে৷ আবার নির্মাণাধীন ১০৮বি জাতীয় সড়ক সরাসরি ক্রশ করে পঞ্চায়েতের ইটের রাস্তাটি ধলাবিল চৌমুহনীতে গিয়ে লেগেছে৷ অভিযোগ উঠেছে যে, ধলাবিলের সরকার পাড়া এলাকার জনৈক শাসকদলীয় স্থানীয় বুথ নেতা নাকি পঞ্চায়েতের রাস্তার কমকরেও দশ বিশ হাজার ইট তুলে নিজের বাড়িতে নিয়ে গেছেন সম্প্রতি৷ সরকারী দলের বুথ স্তরের নেতা হওয়ার সুবাদে গ্রামের মানুষ সব জেনেশুনেও মুখে কুলুপ এঁটে বসে আছেন ঘরে৷ কারণ মডেল স্টেটের হীরার রাজত্বে চুরির প্রতিবাদ করাটা অন্যায়৷ আর সেই চোর যদি হয় শাসকপক্ষের কেউ, তাহলে তো হয়েই গেল৷ কিন্তু সহ্যের তো একটা সীমা থাকে৷ তা অতিক্রম করলেই তো সামনে সমূহ বিপদ৷আর ধলাবিলের সরকারপাড়ার সেই বুথ নেতার ক্ষেত্রেও সেরকমই কিছু একটা ঘটলো৷ রাস্তার দশ বিশ হাজার ইট তুলে নিয়ে যাওয়ার পর এবার ঐ নেতাবাবু রাস্তার মাটিও সাবাড় করে দিতে চাইলেন৷ আর তাতেই লেগে গেল বিপত্তি৷ নতুন জাতীয় সড়ক থেকে পঞ্চায়েতের রাস্তাটি অনেকটা উপরে৷ মাটি কেটে উঁচু অংশটি নামিয়ে নেয়৷ ড্রজার দিয়ে কেটে পনেরো কুড়ি গাড়ি মাটি কেটে যখন বাড়ীতে স্তুপ করে রাখার কাজ শেষ, তখনই ধৈর্যের বাঁধ ভেঙে যায় গ্রামবাসীদের৷ সম্মিলিতভাবে প্রতিবাদে নামেন তারা৷ ভাড়া করা ড্রজার আটকে রাখেন তারা৷
খোঁজ পড়ে ঐ বুথ নেতার৷খবর পাঠানো হয় বাড়ীতে৷ডেকে পাঠান গ্রামের মানুষ৷কিন্তু তার আগেই পগারপার ঐ নেতাবাবু৷সমূহ বিপদের আঁচ পেয়েই মানে মানে কেটে পড়েন বুথের নেতা৷আপাততঃ লুকিয়েছেন কোথাও৷গ্রামের মানুষ বলছেন, ড্রজার গাড়ির চালককে জিজ্ঞাসা করে কে মাটি কাটাচ্ছে৷ তখন সময় চালক বলেন শাসক দলীয় ওই স্থানীয় বুথ নেতার নাম৷ এলাকাবাসী স্থানীয় ঐ নেতাকে ফোন করে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি রাস্তাটি সারিয়ে দিচ্ছি এলাকাবাসী চলাচলের সুবিধার জন্য৷ এমনটাই অভিযোগ এলাকাবাসীর৷ এলাকাবাসী বলেন, সরকারি রাস্তা কাজ করবেন তো পঞ্চায়েত বা ব্লক বা সমিতি৷কতদিন আর গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াবে বুথ নেতা৷সুদে আসলে ওশুল করে ছাড়বো৷ চুরি করা ইট আর মাটি ফেরত দেওয়া ছাড়া আর রক্ষে নেই নেতার৷

Releated Posts

৫ ও ৬ মে খুমুলুঙে টিটিএএডিসির চেয়ারম্যান ও সিইএম নির্বাচন, শপথগ্রহণ অনুষ্ঠান

আগরতলা, ৪ মে : আগামী ৫ ও ৬ মে খুমুলুঙে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর চেয়ারম্যান…

ByByTaniya Chakraborty May 4, 2026

অসমে বিজেপির জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে : অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার…

ByByTaniya Chakraborty May 4, 2026

পাঁচ রাজ্যের নির্বাচনী ফল: মেলাঘরে বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস

আগরতলা, ৪ মে : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি…

ByByTaniya Chakraborty May 4, 2026

ভোটের রেজাল্টে বদলের বার্তা, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: সোমবার ফলাফল ঘোষণার দিনটা যেন শুধুই সংখ্যার খেলা নয়, ছিল রাজনৈতিক বারুদের গন্ধে ভরা এক…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top