News Flash

  • Home
  • দেশ
  • পার্ক সার্কাসে বন্ধ সিনেমা হলে আগুন
Image

পার্ক সার্কাসে বন্ধ সিনেমা হলে আগুন

কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : পার্ক সার্কাস এলাকার বন্ধ সিনেমা হলে আগুন লাগে। এই হলের নাম পার্ক শো হাউস। এটি একটি সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল । সিনেমাহলটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।

মাল্টিপ্লেক্স চালু হওয়ার পর থেকে এখানে চলচ্চিত্রের সম্প্রচার বন্ধ হয়ে যায়। এরপর থেকে তালাবদ্ধ রয়েছে। বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিনেমা হলে হঠাৎ করে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। সেখান থেকে তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, এরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন, মাসখানেক আগেও একই সিনেমা হলে আগুন লেগেছিল এবং আবারও সেখানেই আগুন লাগলো। সিনেমা হল ভেঙে এখানে প্রমোটিংয়ের জন্য লাগাতার চাপ তৈরি করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। এর জেরেই আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top