ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। রিপোর্ট করলেন ২৯ জন ক্রিকেটার। যোগ দেননি দেবরাজ দে। সম্ভবত আগামীকাল সকালে অনুশীলনে যোগ দেবেন দেবরাজ। অনূর্ধ্ব-২৫ কোচবিহার ট্রফির লক্ষ্যে ত্রিপুরা দলের নির্বাচনী শিবির শুরু হলো মঙ্গলবার থেকে। শিবিরে মোট ৩০ জন ক্রিকেটারকে ডাকা হয়েছিল। প্রথম দিন রিপোর্ট করলেন ২৯ জন। এদিন ২৯ জন ক্রিকেটারকেই জিম করানো হয়। আজ সকাল থেকে শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি, সকাল সাড়ে ৮ টায় ক্রিকেটারদের এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করার জন্য হেড কোচ গৌতম সোম বলেছেন। দলে সহকারি কোচ হিসেবে রয়েছেন সুবল চৌধুরী এবং অনুপম দে। আজ সম্ভবত ইন্ডোরেই অনুশীলন করানো হবে ক্রিকেটারদের। কারন মাঠ ভিজে থাকায়। এদিন রিপোর্ট করা ক্রিকেটাররা হলেন আরমান হোসেন, প্রীতম দাস, অরিজিৎ দেবনাথ, আনন্দ ভৌমিক, রাহুল সূত্রধর, দুর্লভ রায়, সপ্তজিৎ দাস, রাজদীপ দত্ত, নবারুণ চক্রবর্তী, অর্কজিৎ দাস, আকাশ দাস, তথাগত চক্রবর্তী, অর্কজিৎ পাল, আব্দুল কালাম, অর্কধ্যুতি দেব, দীপ্তনু চক্রবর্তী, দীপায়ন দাস, রোহন বিশ্বাস, রীব্রজিৎ দাস, শ্রাবণ গোস্বামী, প্রিয়াংশ মিত্র, সম্রাট বিশ্বাস, করণ দে, দ্বীপজয় দেব, তনয় মন্ডল, স্পর্শ দেববর্মা, সৌরভ সাহা, ধৃতিমান নন্দী ও সম্রাট ঘোষ।

কোচবিহার ট্রফি : চন্ডিগড় ম্যাচ ঘিরে চূড়ান্ত প্রস্তুতি রাজ্যদলের
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















