News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফি : চন্ডিগড় ম্যাচ ঘিরে চূড়ান্ত প্রস্তুতি রাজ্যদলের
Image

কোচবিহার ট্রফি : চন্ডিগড় ম্যাচ ঘিরে চূড়ান্ত প্রস্তুতি রাজ্যদলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। রিপোর্ট করলেন ২৯ জন ক্রিকেটার। যোগ দেননি দেবরাজ দে। সম্ভবত আগামীকাল সকালে অনুশীলনে যোগ দেবেন দেবরাজ। অনূর্ধ্ব-‌২৫ কোচবিহার ট্রফির লক্ষ্যে ত্রিপুরা দলের নির্বাচনী শিবির শুরু হলো মঙ্গলবার থেকে।  শিবিরে মোট ৩০ জন ক্রিকেটারকে ডাকা হয়েছিল। প্রথম দিন রিপোর্ট করলেন ২৯ জন। এদিন ২৯ জন ক্রিকেটারকেই জিম করানো হয়। আজ সকাল থেকে শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি, সকাল সাড়ে ৮ টায় ক্রিকেটারদের এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করার জন্য হেড কোচ গৌতম সোম বলেছেন। দলে সহকারি কোচ হিসেবে রয়েছেন সুবল চৌধুরী এবং অনুপম দে। আজ সম্ভবত ইন্ডোরেই অনুশীলন করানো হবে ক্রিকেটারদের। কারন মাঠ ভিজে থাকায়। এদিন রিপোর্ট করা ক্রিকেটাররা হলেন আরমান হোসেন, প্রীতম দাস, অরিজিৎ দেবনাথ, আনন্দ ভৌমিক, রাহুল সূত্রধর, দুর্লভ রায়, সপ্তজিৎ দাস, রাজদীপ দত্ত, নবারুণ চক্রবর্তী, অর্কজিৎ দাস, আকাশ দাস, তথাগত চক্রবর্তী, অর্কজিৎ পাল, আব্দুল কালাম, অর্কধ্যুতি দেব, দীপ্তনু চক্রবর্তী, দীপায়ন দাস, রোহন বিশ্বাস, রীব্রজিৎ দাস, শ্রাবণ গোস্বামী, প্রিয়াংশ মিত্র, সম্রাট বিশ্বাস, করণ দে, দ্বীপজয় দেব, তনয় মন্ডল, স্পর্শ দেববর্মা, সৌরভ সাহা, ধৃতিমান নন্দী ও সম্রাট ঘোষ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top