News Flash

Image

কুশমন্ডিতে বাজির আগুনে পুড়ল পাটের গোডাউন

কুশমন্ডি, ২৫ অক্টোবর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের দেউল পঞ্চায়েতের ঝাপড়াগাছি বাজারে বাজি-পটকার আগুনে পুড়ল গোডাউন ভর্তি পাট। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, পাটের গোডাউনের মালিক যুগতি গ্রামের বাসিন্দা বরেন সরকার। তিনি জানিয়েছেন, গোডাউন তালা বন্ধ ছিল। কীভাবে আগুন লেগেছে তা জানেন না। তবে তাঁর অনুমান, বাজারে কালীপুজো উপলক্ষ্যে ছোটরা বাজি-পটকা ফাটিয়েছে। সেখান থেকে আগুন লাগতে পারে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার অনেক পরে এসে পৌঁছোয় দমকলের গাড়ি । ততক্ষণে পাটের গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

অন্যদিকে, দীপাবলির রাতে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের নতুন শালবাড়ি এলাকায় পাট ও ভুট্টার গোডাউনে আগুন লাগে। । এক ব্যক্তির বাড়ির পাশে টিনের ঘেরা দেওয়া গোডাউনে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, একজন ব্যবসায়ী গোডাউন ভাড়া নিয়ে পাট ও ভুট্টা মজুত করেছিলেন। দীপাবলির রাতে আতশবাজি ফাটাতে গিয়ে গোডাউনে আগুন লাগতে পারে বলে অনুমান বাসিন্দাদের। খবর পেয়ে প্রথমে ফালাকাটা ও পরে ধূপগুড়ি থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে গোডাউনের ভেতরে আগুন এতটাই ছড়িয়ে গিয়েছিল যে নিয়ন্ত্রণে আনতে দমকলকে যথেষ্ট বেগ পেতে হয়। তবে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে হাত লাগান। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশও ঘটনাস্থলে যায়। গাদং ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশীল রায় জানান, কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। পরিবারের লোকেরা জানিয়েছেন, আতশবাজি থেকে আগুন লাগতে পারে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top