News Flash

  • Home
  • দিনের খবর
  • নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ, দীপাবলির রাতে দিল্লিতে দাপটের সঙ্গে ফাটল আতশবাজি
Image

নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ, দীপাবলির রাতে দিল্লিতে দাপটের সঙ্গে ফাটল আতশবাজি

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): আতশবাজি ফাটানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, রাজধানী দিল্লিতে দীপাবলির রাতে দাপটের সঙ্গে ফাটল আতশবাজি। মঙ্গলবার সকালে দিল্লির অক্ষরধাম, অর্জুন নগর এলাকায় পড়ে থাকা আতসবাজির বর্জ্য দেখা বোঝাই গিয়েছে, দিল্লিতে কী পরিমান আতশবাজি ফাটানো হয়েছে। দীপাবলির রাতে আগুন লাগার ২০১টি ফোনও পেয়েছিল দমকল। তার মধ্যে অধিকাংশই ছিল আতসবাজির জন্য সৃষ্ট আগুন।

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই গত সপ্তাহে বলেছিলেন, দীপাবলিতে রাজধানীতে আতশবাজি ফাটালে ৬ মাস পর্যন্ত জেল এবং ২০০ টাকা জরিমানা করা হবে। আইনি বাধা থাকা সত্ত্বেও, দক্ষিণ এবং উত্তর-পশ্চিম দিল্লি-সহ রাজধানীর অনেক অংশে মানুষজন সোমবার সন্ধ্যার পর থেকে আতশবাজি ফাটাতে শুরু করেন। উচ্চ-তীব্রতার আতশবাজি ফাটানো হয় কোথাও কোথাও।

Releated Posts

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top