News Flash

  • Home
  • Uncategorized
  • চালককে মারধর করে গাড়ি ছিনতাই, দুসৃকতিদের টিকির নাগাল পায়নি পুলিশ
Image

চালককে মারধর করে গাড়ি ছিনতাই, দুসৃকতিদের টিকির নাগাল পায়নি পুলিশ

Boleroনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ জানুয়ারি৷৷ আবারও কদমতলা থানা এলাকার ভারত বাংলা ও ত্রিপুরা আসাম মেক্সি ট্রাক ছিনতাই৷ এলাকায় তীব্র চাঞ্চল্য৷ ঘটনাটি ঘটে শনিবার ভোরে৷ টিআর০৫ওয়াই১৬৭৮ নম্বরের মালবাহী মেক্সি ট্রাক আসামের করিমগঞ্জ থেকে ৩১ বস্তা মুরগির খাবার নিয়ে ত্রিপুরায় আসছিল৷ পুলিশ ও করফাঁকি দেবার উদ্দেশ্যে আসামের কঁুকিতল দিয়ে ত্রিপুরার তারকপুর হয়ে রাজ্যে প্রবেশ করে সীমান্ত এলাকা তারকপুর আসার পর ৭-৮ জনের একটি দুষৃকতিকারী দল বুলেরো গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়ির চালক তথা গাড়িটির মালিক ধ্রুব ধর তথা পানিসাগরের চামটিলার বাসিন্দাকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে বলেরো গাড়িটিকে ছিনতাই করে নিয়ে যায়৷ ঘটনাটি গতকাল কাকভোরে৷ তারপর আহত চালক কদমতলা থানাতে এসে গাড়ি ছিনতাইয়ের একটি মামলা দায়ের করেন৷ মামলাটির নম্বর এক্সডি২/পিএস /২৩/২০১৬৷ কদমতলা থানার পুলিশ গোটা দিন চিরুনি তল্লাশি চালিয়ে শনিবার গভীর রাতে ছিনতাই হওয়া বুলেরো গাড়িটিকে চুড়াইবাড়ি থানাধীন  লক্ষ্মীনগর গ্রাম থেকে উদ্ধার করতে সক্ষম হয়৷ গাড়িতে মজুত ৩১ বস্তা মুরগির খাবারও উদ্ধার হয়েছে৷  বর্তমানে ছিনতাই হওয়া গাড়িটি কদমতল থানাতে রাখা হয়েছে৷ এদিকে কদমতলা থানার ওসি কিরণ শঙ্কর চৌধুরী জানিয়েছেন, তারকপুর এলাকাটি বাংলাদেশ ও আসামের সীমান্ত এলাকা হওয়াতে বৈরীদের আনাগোনা হয়৷ তাই এই ছিনতাই চক্রে বাংলাদেশ ও আসামের লোক জড়িত থাকতে পারে৷ তবে পুলিশ খুব শীঘ্রই ঐ ছিনতাইবাজদের জালে তুলবে বলে আশ্বাস দিয়েছেন ওসি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top