News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতের দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকালে মোক্ষম জবাব দেবে দেশের তিন বাহিনী : প্রধানমন্ত্রী
Image

ভারতের দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকালে মোক্ষম জবাব দেবে দেশের তিন বাহিনী : প্রধানমন্ত্রী

কার্গিল, ২৪ অক্টোবর (হি.স.): যদি কেউ আমাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস করে, আমাদের তিন সশস্ত্র বাহিনী উপযুক্ত ও মোক্ষম জবাব দেবে। কার্গিলে সশস্ত্র বাহিনীর জওয়ানদের সামনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত সর্বদা যুদ্ধকে শেষ অবলম্বন হিসাবে দেখেছে এবং বিশ্ব শান্তির প্রচার করেছে। দেশের সাহসী জওয়ানদের সঙ্গে এবারও দীপাবলি উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালেই কার্গিলে পৌঁছে যান প্রধানমন্ত্রী, সেখানে দেশের সাহসী সৈনিকদের সঙ্গে আলোর উৎসব দীপাবলি উদযাপন করেছেন তিনি।

সশস্ত্র বাহিনীর জওয়ানদের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “আত্মনির্ভর ভারত হল নতুন ভারতের উন্নয়নের মূল সুযোগ। ‘স্থায়ী কমিশনে’ মহিলা অফিসারদের অন্তর্ভুক্ত করা আমাদের দেশের সশস্ত্র বাহিনীর জন্য একটি আশীর্বাদ হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী আত্মনির্ভর হওয়ার সংকল্প নিয়েছে। আমাদের জওয়ানরা যখন স্বদেশীয় অস্ত্র নিয়ে যুদ্ধ করবেন তখন তারা শুধুমাত্র গর্ববোধই করবে না, বরং শত্রুকে পরাস্ত করার জন্য বিস্ময়ের উপাদানও থাকবে।” প্রধানমন্ত্রী বলেছেন, “যদি কেউ আমাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস করে, আমাদের তিন সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দেবে।”

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top