News Flash

Image

অরুণাচলে বিধ্বস্ত চপার : পাঁচ মৃতদেহই উদ্ধার সেনার অভিযানকারী দলের

তেজপুর (অসম), ২২ অক্টোবর (হি.স.) : দেশের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের আপার সিয়াঙে গতকাল বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলট সহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। উদ্ধারকৃতদের যথাক্রমে মেজর বিকাশ ভাম্বু, মেজর মুস্তাফা বহারা, সিএফএন টেকনিশিয়ান অ্যাভিয়েশন (এইএন) অশ্বিন কেভি, এইচএভি (অপিআর) বীরেশ সিনহা এবং এনকে ((অপিআর) রোহিতাশ্ব কুমার বলে শনাক্ত করা হয়েছে।

আজ ২২ অক্টোবর তেজপুরে ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক নিশ্চিত করেছেন, অরুণাচল প্রদেশের লিকাবালি (অসম সীমান্তবর্তী) এলাকার ঘন জঙ্গল যেখানে ০৪৩ এইচ নম্বরের আর্মি অ্যাভিয়েশন অ্যাডভান্স লাইট হেলিকপ্টার (ওয়েপন সিস্টেমস ইন্টিগ্রেটেড) বিধ্বস্ত হয়েছিল, সেখান থেকে পাঁচটি মৃতদেহই উদ্ধার করা হয়েছে।তিনি জানান, উল্লিখিত হেলিকপ্টারটি গতকাল ২১ অক্টোবর সকাল ১০টা ৪৩ মিনিটে অরুণাচল প্রদেশের টুটিং-এর দক্ষিণে মিগিং পাহাড়ে যান্ত্ৰিক গোলযোগের ফলে বিধ্বস্ত হয়েছিল। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে পাঁচজন বায়ুসেনার অফিসার ছিলেন। ঘটনার পর তালাশি অভিযান চালিয়ে চারজনের মৃতদেহ উদ্ধার হলেও একজনের সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে সর্বশেষ পঞ্চম মৃতদেহ উদ্ধার করা হয়েছে, জানান জনসংযোগ আধিকারিক।এদিকে ভারতীয় সেনার অন্য এক সূত্রে জানা গেছে, ফ্লাইং অপারেশনের জন্য গতকাল আবহাওয়া ভালো ছিল। পাইলটদের এএলএইচ-ডব্লিউএসআইতে ৬০০টিরও বেশি সম্মিলিত ফ্লাইং আওয়ার এবং তাদের মধ্যে ১,৮০০টিরও বেশি পরিষেবা ফ্লাইং আওয়ার ছিল। দুর্ঘটনাগ্রস্ত হেলাকপ্টারটি ২০১৫ সালের জুন মাসে পরিষেবায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। গতকাল সংঘটিত দুর্ঘটনার তদন্ত করতে তাৎক্ষণিকভাবে কোর্ট অব ইনকোয়ারির ফোকাস গঠন করেছে। ভারতীয় সেনাবাহিনী এ ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকাহত পরিবারের পাশে দাড়ানোর আশ্বাস দিয়েছে।এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে গত ৫ অক্টোবর অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকার কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদব নামে একজন পাইলট প্রাণ হারিয়েছেন।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top