News Flash

  • Home
  • দিনের খবর
  • ভয়াবহ আগুন গোলাবাড়ির গোডাউনে, ধোঁয়ায় ঢাকল এলাকা
Image

ভয়াবহ আগুন গোলাবাড়ির গোডাউনে, ধোঁয়ায় ঢাকল এলাকা

হাওড়া, ১৮ অক্টোবর (হি. স.) : হাওড়া গোলাবাড়ি এলাকার একটি গোডাউনে ভয়াবহ আগুন লাগে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতের দিকে।ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের দুটি ইঞ্জিন প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছ, হাওড়া গোলাবাড়ি থানার অন্তর্গত রোজ মেরিলেন এলাকায় একটি গোডাউনে ভোররাতে আগুন লাগে। নীচে থাকা সিকিউরিটি বিষয়টি দেখতে পেয়ে তা স্থানীয়দের জানিয়েছিলেন। এদিকে সেই সময় সবাই ঘুমাচ্ছিলেন। তখনই আগুন লাগার কথা জানতে পারার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি নীচে নেমে পড়েন সবাই। এরপর খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। ঘটনা খবর জানার পর ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজে হাত দেয়। এদিকে রাতে আগুন লাগার ঘটনা জানতে পারার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top