News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CPIM:বীরচন্দ্র মনুর শহিদদের স্মরণ করল সিপিএম
Image

CPIM:বীরচন্দ্র মনুর শহিদদের স্মরণ করল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ সিপিআইএমের উদ্যোগে খোয়াইয়ে বিশচন্দ্র মুনুর শহীদদের স্মরণ করা হলো৷ এ উপলক্ষে কয়েক সুভাষ পার্ক দলীয় অফিসের সামনে শহীদান দিবস পালন করা হয়৷ খোয়াইতে বীরচন্দ্রমনুর ১৩জন শহীদদের স্মরণ করলো সিপিআইএম৷ প্রথমেই সিপিআইএম সুভাষ পার্ক অঞ্চল অফিসে শহীদদের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান  বিধায়ক নির্মল বিশ্বাস, গণ আন্দোলনের নেতা প্রদীপ সরকার, বাম নেতা কানন দত্ত সহ অন্যান্যরা৷ এরপরে সিপিআইএম মহকুমা দপ্তরে প্রথমে পার্টির রক্ত পতাকা উত্তোলন করেন বাম নেতৃত্ব সুখেন্দু বিকাশ দে৷ এরপর শহীদ বেদীতে একে একে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান, বিধায়ক নির্মল বিশ্বাস, গন আন্দোলনের নেতা আলয় রায়, বাম নেতা মনোজ দাস সহ অন্যান্যরা৷ পরবর্তীতে  বীরচন্দ্র মনুর সেই বীভৎস দিনের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী দেববর্মা বলেন, ১৯৮৮ সালের ১২ ই অক্টোবর দেশের এবং রাজ্যের ইতিহাসে কালোদিন হিসেবে লিপিবদ্ধ থাকবে৷ জোট আমলের বর্বর রাজত্বে এই ঘটনা সংঘটিত হয়েছিল৷ যেখানে ১৩ জনকে নৃশংসভাবে  খুন করা হয়েছিল৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top