News Flash

  • Home
  • দেশ
  • হিমাচল প্রদেশকে দিল্লির সঙ্গে যুক্ত করবে চতুর্থ ‘বন্দে ভারত’ এক্সপ্রেস
Image

হিমাচল প্রদেশকে দিল্লির সঙ্গে যুক্ত করবে চতুর্থ ‘বন্দে ভারত’ এক্সপ্রেস

নয়াদিল্লি , ১২ অক্টোবর (হি.স.) : দেশের চতুর্থ ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার থেকে দিল্লি এবং হিমাচল প্রদেশের মধ্যে যুক্ত করতে চলেছে।পঞ্জাবের কিরাতপুর সাহেব এবং আনন্দপুর সাহেবের মতো শিখ মন্দির এবং মাতা জ্বালা দেবী ও মাতা চিন্তপূর্ণির মতো মন্দিরগুলির সঙ্গেও সংযোগ স্থাপন করবে।

আগামীকাল হিমাচল প্রদেশের উনা থেকে চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর এই ট্রেনে নয়াদিল্লি আসবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।
গত ৩০ সেপ্টেম্বর গান্ধীনগর এবং মুম্বইয়ের মধ্যে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। মোদী গান্ধীনগর ক্যাপিটাল স্টেশন থেকে আহমেদাবাদের মধ্যে এই ট্রেনে চড়েছিলেন।

বন্দে ভারত এক্সপ্রেসের তৃতীয় এবং চতুর্থ রেকগুলি চেন্নাইতে অবস্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ) তৈরি করা হয়েছে। প্রথম সংস্করণ থেকে আপগ্রেড করা ট্রেন প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটারের বেশি গতিতে চলতে পারে। উনা পঞ্জাব সীমান্তবর্তী একটি শিল্প শহর। হরিয়ানা, পঞ্জাব এবং হিমাচল প্রদেশের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ও এই ট্রেন চালানোর ফলে উপকৃত হবে।

Releated Posts

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top