News Flash

  • Home
  • দেশ
  • সকলের প্রিয় ছিলেন নেতাজি : গোয়েল; কেশব মৌর্য বললেন রাজনৈতিক যুগের অবসান
Image

সকলের প্রিয় ছিলেন নেতাজি : গোয়েল; কেশব মৌর্য বললেন রাজনৈতিক যুগের অবসান

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মুলায়ম সিং যাদবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। শোকবার্তায় পীযূষ জানিয়েছেন, সকলের প্রিয় ছিলেন নেতাজি। শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও।

মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোকপ্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল শোকবার্তায় জানান, ‘নেতাজি’ সবার প্রিয় ছিলেন। তিনি উত্তর প্রদেশ ও দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দেশের জন্য তার অবদান ভবিষ্যতেও স্মরণ করা হবে।
উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য শোকবার্তায় জানিয়েছেন, মুলায়ম সিং যাদবজির প্রয়াণ একটি রাজনৈতিক যুগের সমাপ্তি। তাঁর মৃত্যু সংবাদে দেশের পাশাপাশি উত্তর প্রদেশের রাজনীতির দিক থেকে অত্যন্ত শোকাবহ। আমিও এই খবরে দুঃখিত। মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহও।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top