নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ পৃথক রাজ্যের দাবি নিয়ে রাজভবন অভিযান করল তিপ্রাল্যান্ড মোভমেন্ট কো অর্ডিনেশন কমিটি৷ পূর্ব ঘোষিত সূচী কমিটির পক্ষ থেকে আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান থেকে একটি মিছিল শুরু হয়৷ মিছিলটি রাজভবন যাওয়ার পথে সার্কিট হাউস সংলগ্ণ এলাকায় পৌঁছতেই পুলিশ মিছিলের গতি রোধ করে৷ এই মিছিলের গতি রোধ করার জন্য প্রচুর সংখ্যায় পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছিল৷ [vsw id=”Istah-_oSE8″ source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]পরে সেখান থেকে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল তথাগত রায়ের হাতে একটি দাবি সনদ তুলে দিয়েছে৷ দাবি সনদে রয়েছে এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য তথা তিপ্রাল্যান্ড গঠন করা৷
এদিকে, একই দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংগঠিত করেছে আইপিএফটি৷ এমনকি কেন্দ্রীয় সরকারের কাছেও বহুবার পৃথক রাজ্য গঠন করার জন্য দাবি জানানো হয়েছে৷ ২০০৯ সালে এই পৃথক রাজ্য গঠনের আওয়াজ উঠেছে৷ অন্যদিকে, এদিন যে সংগঠনের তরফ থেকে রাজভবন অভিযান করা হয়েছে তা মূলত আইপিএফটির একটি বিক্ষুব্ধ গোষ্ঠী৷ আভ্যন্তরীণ কোন্দলের জেরে শক্তির মহড়া দিতে এদিন রাজপথে মিছিল করে রাজভবন করা হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত৷
পৃথক রাজ্যের দাবিতে রাজভবন অভিযান করল কো-অর্ডিনেশন কমিটি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















