News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident:উধমপুরে দুর্ঘটনার কবলে মিনিবাস; মৃত্যু একজনের, আহত কমপক্ষে ১৪
Image

Accident:উধমপুরে দুর্ঘটনার কবলে মিনিবাস; মৃত্যু একজনের, আহত কমপক্ষে ১৪

উধমপুর, ৩ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি মিনিবাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের ও কমপক্ষে ১৪ জন কমবেশি আহত হয়েছেন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার মানসার মোড়ে, মিনিবাসটি খোর গালির মৌনগরি থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। জে কে ১৪ সি-৫২৮৬ নম্বরের মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়।

রাস্তার ধারে গাছে ধাক্কা মারার কারণে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি মিনিবাসটি, অন্যথায় গভীর খাদে পড়ে যেত। আর তাতে প্রাণহানির সংখ্যাও বাড়তে পারত। দুর্ঘটনায় মৃত যাত্রীর নাম-জামাল দীন। আহত ১৪ হন হলেন-রোশনি, মামটু, নিলম কুমার, পালবী, রেখা দেবী, পূজা দেবী, রজনী দেবী, বরীন্দর কুমার, ঠাকুর দাস, কৌশল্যা দেবী, নরিন্দর সিং, রোহিত কুমার, শশী ঠাকুর এবং পুরুষোত্তম।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top