News Flash

  • Home
  • দিনের খবর
  • Kolkata:জাগো বাংলার স্টলে উঠল ’এজেন্সি নয়, কেন্দ্রীয় সরকারের চাকরি চাই’ স্লোগান
Image

Kolkata:জাগো বাংলার স্টলে উঠল ’এজেন্সি নয়, কেন্দ্রীয় সরকারের চাকরি চাই’ স্লোগান

কলকাতা, ২ অক্টোবর (হি.স.) : ‘এজেন্সি নয়, কেন্দ্রীয় সরকারের চাকরি চাই’। দুর্গাপুজোয় শাসকদলের মুখপাত্র জাগো বাংলার স্টলে উঠল এই স্লোগান । আর তাতেই আবার সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি।

রাজ্যজুড়ে এখন দাপট দেখাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি ইডি–সিবিআই। আর তার উপর ভর করে অক্সিজেন পেয়েছে বিজেপি। এমনকী এই কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টের ভিত্তিতে বহু মানুষ আজ বেকার। চাকরি হারিয়েছেন। আবার শাসকদলের নেতা–মন্ত্রীকে জেলে পোরা হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গাপুজোয় শাসকদলের মুখপাত্র জাগো বাংলার স্টলে স্লোগান উঠল— কেন্দ্রীয় এজেন্সি নয়, চাকরি চাই। আর তাতেই আবার সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি।

কিছুদিন আগে বিজেপির নবান্ন অভিযান হয়েছিল। ঠিক তার পরেই পথে নেমেছিল তৃণমূল কংগ্রেস। যেখানে স্লোগান ছিল—‘এজেন্সি নয়, কেন্দ্রীয় সরকারের চাকরি চাই’। এবার সেই একই স্লোগান সামনে রেখে পুজোয় স্টল দিল জাগো বাংলা। আর তা নিয়ে হইচই পড়ে গিয়েছে। কারণ কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বারবার বিব্রত করছে সরকারকে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। রাজ্যে চাকরি হলেও কেন্দ্রীয় সরকারে চাকরি হচ্ছে না কেন? এই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top