News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sharjeel Imam:দেশদ্রোহিতা মামলায় শারজিলের জামিন মঞ্জুর, আপাতত থাকতে হবে জেলেই
Image

Sharjeel Imam:দেশদ্রোহিতা মামলায় শারজিলের জামিন মঞ্জুর, আপাতত থাকতে হবে জেলেই

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): দেশদ্রোহের মামলায় জামিন পেলেন শাহিন বাগ প্রতিবাদের অন্যতম প্রধান উদ্যোক্তা তথা জেএনইউ-র প্রাক্তন ছাত্র শারজিল ইমাম। ২০১৯ সালের জামিয়া দাঙ্গা মামলায় দিল্লির একটি আদালত শুক্রবার শারজিলকে জামিন দিয়েছে। তবে, আপাতত তাকে জেলেই থাকতে হবে। ২০২০ সালের জানুয়ারি থেকে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন শারজিল, তিনি কারাগারে থাকবেন কারণ তিনি এখনও দিল্লি দাঙ্গার ষড়যন্ত্র মামলায় জামিন পাননি।

অতিরিক্ত দায়রা বিচারক অনুজ আগরওয়াল শুক্রবার শারজিলকে স্বস্তি দিয়েছেন। নিউ ফ্রেন্ডস কলোনি মামলায় জামিয়া দাঙ্গায় প্ররোচনা দেওয়ার জন্য ইমামকে গ্রেফতার করা হয়েছিল, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর দেওয়া দেশদ্রোহ বক্তৃতার কারণে তাকে গ্রেফতার করা হয়। তদন্ত চলাকালীন পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ) এবং ১৫-এ ধারায় মামলা রুজু করেছিল।

Releated Posts

৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে সিঙ্গাপুরে পীযূষ গোয়েল, অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি…

ByByNews Desk Aug 19, 2026

চতুর্থ ভারত-সিঙ্গাপুর মন্ত্রিসভা বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনা করবেন নির্মলা সীতারমন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চতুর্থ ভারত-সিঙ্গাপুর মন্ত্রিসভা রাউন্ডটেবিল…

ByByNews Desk Aug 19, 2026

বাইকে ঘোরানোর নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, মধ্যপ্রদেশের সাতনায় গ্রেফতার ২

সাতনা, ১৯ আগস্ট (আইএএনএস): বাইকে ঘোরানোর নাম করে এক নাবালিকাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে…

ByByNews Desk Aug 19, 2026

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top