News Flash

  • Home
  • দেশ
  • Arrested:কিশনগঞ্জে ৪ লক্ষ ৯১ হাজার জাল নোট সহ পাঁচ দুষ্কৃতী গ্রেফতার
Image

Arrested:কিশনগঞ্জে ৪ লক্ষ ৯১ হাজার জাল নোট সহ পাঁচ দুষ্কৃতী গ্রেফতার

কিশনগঞ্জ, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : বিহারের পূর্ণিয়া জেলার জানকি নগর থানা এলাকার চোপড়া বাজার থেকে ৪ লক্ষ ৯১ হাজার জাল নোট সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে জাল টাকা ছাপানোর দুটি প্রিন্টার ও অত্যাধুনিক ইকুইপমেন্ট পুলিশ বাজেয়াপ্ত করেছে।

পূর্ণিয়ার পুলিশ সুপার দয়া শংকর জানান, ধৃতরা ১০০ টাকার জাল নোট ছাপিয়ে গ্রামের বাজারে চালাত। এর জন্য এজেন্ট বহাল করা হয়েছিল। এদিন পুলিশ গোপন সূত্রে জানতে পারে দুষ্কৃতীরা দুটি বাইকে প্রচুর পরিমানে জাল টাকা নিয়ে জানকিনগর থেকে পূর্ণিয়ার দিকে আসছে। এরপর দুষ্কৃতীরা চোপড়া বাজারের কাছে পুলিশের জালে ধরা পড়ে।

পুলিশের জেরায় ধৃতরা জানান জানকিনগরে জাল টাকা ছাপার কারখানা বসানো হয়েছিল। সেই জায়গায় হানা দিয়ে পুলিশ প্রচুর জাল টাকা ছাপার দামি কাগজ ও মেশিন বাজেয়াপ্ত করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top