News Flash

  • Home
  • দেশ
  • Aurangabad:ঔরঙ্গাবাদে পিএফআই অফিস সিল, পুলিশ মোতায়েন
Image

Aurangabad:ঔরঙ্গাবাদে পিএফআই অফিস সিল, পুলিশ মোতায়েন

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার ঔরঙ্গাবাদ জেলার জিনসি এলাকার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) অফিস সিল করে দিয়েছে পুলিশ। যেকোনো অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলায় অফিসের আশপাশে কড়া পুলিশি ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে পিএফআই-এর অফিস সিল করার এটাই প্রথম পদক্ষেপ বলে জানা গেছে।

ঔরঙ্গাবাদের পুলিশ কমিশনার ডঃ নিখিল গুপ্ত আজ নিজের স্বাক্ষরে জিনসি এলাকার তিনটি গেট সিল করে দিলেন। পিএফআই অফিসের বাইরেও পুলিশ মোতায়েন রয়েছে। এই বিষয়ে অফিসে একটি নোটিশও দেওয়া হয়েছে, তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ছাড়াও স্থানীয় পুলিশও পিএফআই-এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
এর আগে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) ঔরঙ্গাবাদের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে পিএফআই-এর ১৩ জন সদস্যকে গ্রেফতার করেছিল। তাঁদের মধ্যে রয়েছেন পিএফআই-এর মহারাষ্ট্র রাজ্য সভাপতি নাসির শেখ। ঔরঙ্গাবাদ পুলিশ এখানে বিভিন্ন এলাকায় পিএফআই-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের তদন্ত করছে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top