News Flash

  • Home
  • দিনের খবর
  • মদ ব্যবসায়ী সমীর মহেন্দ্রুকে গ্রেফতার করল ইডি
Image

মদ ব্যবসায়ী সমীর মহেন্দ্রুকে গ্রেফতার করল ইডি

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বুধবার সকালে আম আদমি পার্টির দিল্লি সরকারের আবগারি নীতি কেলেঙ্কারির অভিযোগে জোরবাগ থেকে মদ ব্যবসায়ী সমীর মহেন্দ্রুকে গ্রেফতার করেছে। সমীর ইন্ডোস্পিরিট কোম্পানির পরিচালক।

সূত্রের খবর, সমীর মহেন্দ্রু এই কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত। তার বাড়িতেও অভিযান চালানো হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার দুই ঘনিষ্ঠ সহযোগীকে ৪-৫ কোটি টাকা বেআইনি অর্থ প্রদানের অভিযোগ রয়েছে সমীরের বিরুদ্ধে।
এফআইআরে অভিযোগ করা হয়েছে, সিসোদিয়ার সহকারী অর্জুন পান্ডে নায়ারের পক্ষে মদ ব্যবসায়ী সমীর মহেন্দ্রুর কাছ থেকে নগদ প্রায় দুই থেকে চার কোটি টাকা নিয়েছিলেন। সিসোদিয়া সহ আট অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে সিবিআই।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top