News Flash

  • Home
  • বিনোদন
  • হঠাৎ অসুস্থ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, চিকিৎসাধীন মুম্বইয়ের হাসপাতালে
Image

হঠাৎ অসুস্থ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, চিকিৎসাধীন মুম্বইয়ের হাসপাতালে

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (হি.স.): আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মঙ্গলবার মাঝরাতে অভিনেত্রীকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। রাতেই হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা হয় দীপিকার। পরে চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে দেখে। আপাতত ওই চিকিৎসক দলের পর্যবেক্ষণেই হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। কী হয়েছে অভিনেত্রীর, তা জানা যায়নি।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে হঠাৎই প্রবল শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করেন অভিনেত্রী। সঙ্গে ছিল অতিরিক্ত দুর্বলতা এবং ক্লান্তিবোধ। তবে তিনি বাড়িতেই ছিলেন কি না তা জানা যায়নি। মধ্যরাতে অসুস্থ অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে জানান, অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

এই মুহূর্তে শাহরুখ খানের বিপরীতে পাঠান ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। শাহরুখের পাশাপাশি জন আব্রাহামও রয়েছেন ওই ছবিতে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ, দীপিকা, জনের এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top