News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জল, বিদ্যুত ও রাস্তা সংস্কারের দাবিতে কদমতলা-চুড়াইবাড়ি রাস্তা অবরোধ
Image

পানীয় জল, বিদ্যুত ও রাস্তা সংস্কারের দাবিতে কদমতলা-চুড়াইবাড়ি রাস্তা অবরোধ

ধর্মনগর, ২৭ সেপ্টেম্বর : পানীয় জল অভাব, বিদ্যুতের সমস্যা ও রাস্তার বেহাল অবস্থায় অতিষ্ট হয়ে কদমতলা-চুড়াইবাড়ি রাস্তা অবরোধ করেন স্থানীয় জনগণ। দীর্ঘদিন যাবৎ সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে রাস্তা অবরোধে নেমেছেন, এমনটাই জানালেন তাঁরা। এই অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে আসেন এবং সমস্ত সমস্যা সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস দেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার হয়েছে।

ঘটনার বিবরনে জানা গেছে, দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব, বিদ্যুতের সমস্যা এবং  রাস্তার বেহাল দশার কারনে  জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে এলাকাবাসীর৷ প্রসাশনের কাছে প্রতিকারের বহুবার দাবি জানিয়েও কোন সুরাহা হচ্ছিল না। তাই বাধ্য হয়ে  মঙ্গলবার সকালে  পথ অবরোধে বসেন এলাকাবাসী। অবরোধের ফলে রাস্তার দুই দিকে  যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছিল। কয়েক ঘন্টা যাবৎ চলেছে অবরোধ।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকতারা অবরোধস্থলে ছুটে যান। অবরোধকারীদের সাথে আলোচনা করেন এবং তাঁদের সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবশেষে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। তবে অতিসত্বর ব্যবস্থা গ্রহন না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top