News Flash

  • Home
  • দিনের খবর
  • Madan Mitra:অবাক কান্ড : মহালয়ায় শুভেন্দু-দিলীপের ছবিতে মালা পরিয়ে তর্পণ মদন মিত্রের
Image

Madan Mitra:অবাক কান্ড : মহালয়ায় শুভেন্দু-দিলীপের ছবিতে মালা পরিয়ে তর্পণ মদন মিত্রের

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): বঙ্গ রাজনীতিতে একেবারে নজিরবিহীন ঘটনা | মহালয়ার সকালে রবিবার বাবুঘাটে তর্পণ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। গঙ্গার ঘাটে তর্পণের পর সঙ্গে নিয়ে আসা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের ছবিতে মালা পরিয়ে দেন মদন।

সনাতনী রীতি মেনে, মহালয়ার দিন সকালে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করেন উত্তরসূরিরা। তবে এদিন কলকাতা ও শহরতলির বিভিন্ন ঘাটগুলিতে ভিড় পূন্যার্থীদের। তিল-জল দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়ে থাকে এই মহালয়ার দিনে। এবার সেই তর্পণেও রাজনীতির ছোঁয়া বঙ্গে। রবিবার সকালে বাবুঘাটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির বিদায় চেয়ে তর্পণ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। গঙ্গার ঘাটে তর্পণের পর সঙ্গে নিয়ে আসা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের ছবিতে মালা পরিয়ে দেন মদন। মদন বাবু যখন বিজেপি নেতাদের ছবিতে মালা দিচ্ছিলেন, তখন উঠল ‘বলো হরি, হরি বোল’ রবও।

মদন মিত্রেরর কথায়, “এরা ব্যক্তিগত জীবনে সুস্থ থাকুন। আমাদের বিরোধী দলনেতা উনি রেজিস্টার মেনটেন করতে থাকুন। আগামী বছর যখন পঞ্চায়েত নির্বাচন হবে তারপর তর্পণ করতে আর কোনও বিজেপিকে নেতাকে পাওয়া যাবে না। কিন্তু বার বার বলছি যাঁদের ছবি দেখছেন, বাংলার মানুষরা যাঁদের প্রতি বীতশ্রদ্ধ, সেই প্রণম্য মানুষরা সুস্থ থাকুন, পরিবারে ভাল থাকুন, দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু রাজনৈতিক তান্ডব, সন্ত্রাস তার অবসান ঘটুক। সেই কারণেই তর্পণ। বিজেপির রাজনৈতিক অপমৃত্যুর তর্পণ।”

Releated Posts

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top