News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road Block:পুলিশের সাথে বচসা, বিএমএসের পথ অবরোধ তেলিয়ামুড়ায়
Image

Road Block:পুলিশের সাথে বচসা, বিএমএসের পথ অবরোধ তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷  তেলিয়ামুড়ায় বি এম এস কর্মীদের মারধর করার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ জানা যায় কোন এক ঘটনাকে কেন্দ্র করে বিএমএস কর্মীদের সঙ্গে পুলিশের বিতর্ক হয়৷ তার সূত্র ধরেই ভারতীয় মজদুর সংঘের কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ৷ তাতে ক্ষিপ্ত হয়ে বিএমএস কর্মীরা তেলিয়ামুড়ায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন৷ অবরোধের ফলে জাতীয় সড়কে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ অবরোধস্থলের দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে৷ তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জুমাতিয়া অবরোধ স্থলে ছুটে আসেন৷ তিনি অবরোধকারী বিএমএস কর্মীদের সঙ্গে আলোচনা করেন৷ ঘটনার সুষ্ঠু সমাধানের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন মহকুমা পুলিশ আধিকারিক৷ মহকুমা পুলিশ আধিকারিক এর কাছ থেকে সুবিচার পাওয়ার আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন অবরোধকারীরা৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top