নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ তেলিয়ামুড়ায় বি এম এস কর্মীদের মারধর করার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ জানা যায় কোন এক ঘটনাকে কেন্দ্র করে বিএমএস কর্মীদের সঙ্গে পুলিশের বিতর্ক হয়৷ তার সূত্র ধরেই ভারতীয় মজদুর সংঘের কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ৷ তাতে ক্ষিপ্ত হয়ে বিএমএস কর্মীরা তেলিয়ামুড়ায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন৷ অবরোধের ফলে জাতীয় সড়কে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ অবরোধস্থলের দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে৷ তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জুমাতিয়া অবরোধ স্থলে ছুটে আসেন৷ তিনি অবরোধকারী বিএমএস কর্মীদের সঙ্গে আলোচনা করেন৷ ঘটনার সুষ্ঠু সমাধানের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন মহকুমা পুলিশ আধিকারিক৷ মহকুমা পুলিশ আধিকারিক এর কাছ থেকে সুবিচার পাওয়ার আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন অবরোধকারীরা৷

Road Block:পুলিশের সাথে বচসা, বিএমএসের পথ অবরোধ তেলিয়ামুড়ায়
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















