News Flash

  • Home
  • খেলা
  • Sports:কিল্লায় ফুটবল, জৈয়িং কামি জয়ী
Image

Sports:কিল্লায় ফুটবল, জৈয়িং কামি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। ন্যূনতম গোলে জয় পেয়েছে জৈয়িং কামি। এক গোলে হেরে ঘরে ফিরতে হয়েছে লায়ন ক্লাবকে। কিল্লা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট এখন মাঝামাঝি পর্যায়ে বেশ জমজমাট। দিনের গুরুত্বপূর্ণ খেলায় জৈয়িং কামি ন্যূনতম গোলে লায়ন ক্লাবকে পরাজিত করেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধ শুরুতেই জৈয়িং কামি-র পারভেজ ভূঁইয়া একটি দল করে দলকে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে দুদলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ, প্রতি আক্রমণ লক্ষ্য করা গেলেও জালে বল জড়ানোর কাজটি আর কেউ করতে পারেনি। শেষ পর্যন্ত জৈয়িং কামি ১-০ গোলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। খেলায় অসদাচরণের দায়ে রেফারি লায়ন ক্লাবের রাজেন্দ্র দেববর্মাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিজয় কুমার জমাতিয়া, পুষ্প জমাতিয়া, পুষ্প সাধন জমাতিয়া ও চন্দ্র সাধন জমাতিয়া।

Releated Posts

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top