News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরলে কংগ্রেসের হোর্ডিংয়ে সাভারকরের ছবি, তীব্র কটাক্ষ বিজেপির
Image

কেরলে কংগ্রেসের হোর্ডিংয়ে সাভারকরের ছবি, তীব্র কটাক্ষ বিজেপির

তিরুবনন্তপুরম, ২২ সেপ্টেম্বর (হি. স.) : বিনায়ক দামোদর সাভারকরকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে তুলে ধরল বরাবর তাঁকে ছোট করতে চাওয়া কংগ্রেস । কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় রামমোহন রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মৌলানা আবুল কালাম আজাদ, চন্দ্রশেখর আজাদদের মত স্বাধীনতা সংগ্রামী ও মণীষীদের সঙ্গে একই হোর্ডিংয়ে ঠাঁই পেয়েছেন সাভারকরও। যা নিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ বিজেপির ।

কংগ্রেসের তরফ থেকে বর্তমানে রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে ভারত জোড়ো যাত্রা। রাহুল গান্ধীর রয়েছেন কেরলে। সেখানে স্থানীয় কংগ্রেস রাহুল গান্ধীকে স্বাগত জানাতে রাস্তাঘাট পোস্টার, ফেস্টুনে ঢেকে দিয়েছে। রাস্তার ধারে বিশাল বিশাল হোর্ডিং দেখা যাচ্ছে। এরকমই একটি হোর্ডিং নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কোচির আলুভা-তে রাস্তার ধারে যে হোর্ডিং লাগানো হয়েছিল সেখানে রামমোহন রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, মৌলানা আবুল কালাম আজাদের পাশাপাশি রয়েছে সাভারকরের ছবিও। প্রসঙ্গত, যে সাভারকরকে এতদিন পর্যন্ত কংগ্রেস মহাত্মা গান্ধীর হত্যার অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে, তারই ছবি কংগ্রেস নামাঙ্কিত হোডিংয়ে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই কংগ্রেস তড়িঘড়ি ময়দানে নামে এবং সাভারকরের ছবিটি মহাত্মা গান্ধীর ছবি দিয়ে ঢাকে। কংগ্রেসের তরফ থেকে ঘটনার দায় চাপানো হয়েছে হোডিংটি যে প্রিন্ট করেছে তাঁর ওপর। যদিও এত কিছু করেও বিতর্ক এড়ানো যাচ্ছে না।

বিজেপির তরফ থেকে আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে এদিন জানান, অবশেষে দেরিতে হলেও বোধোদয় হয়েছে রাহুল গান্ধির। বিজেপি মুখপাত্র শেহজাদ পুণেওয়ালা আবার বলেন, সত্যি আর ইতিহাস সামনে চলে আসে যেভাবেই হোক। সাভারকার বীর ছিলেন। তাঁকে চেপে রাখা কোনভাবেই সম্ভব নয়।

প্রসঙ্গত সাভারকারের ছবি হোডিংয়ে আসা নিয়ে কংগ্রেস কার্যতই বড়সড়ো অস্বস্তিতে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতীয় রাজনীতিতে এই নিয়ে জমে উঠেছে চর্চা।-

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এসইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নতুন প্রস্তাবে বিরোধীদের সমর্থন, বিজেপির দাবি ‘পরাজিত হবে’

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে অপসারণের দাবিতে সংসদে নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান, সেবার চেতনায় কাজ করার বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে সকলকে দৃঢ় সংকল্প ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top