News Flash

  • Home
  • বিদেশ
  • পশ্চিম মেক্সিকোতে ৭.৭ তীব্রতার ভূমিকম্প; মৃত্যু দু’জনের, ক্ষতিগ্রস্ত অনেক বহুতল
Image

পশ্চিম মেক্সিকোতে ৭.৭ তীব্রতার ভূমিকম্প; মৃত্যু দু’জনের, ক্ষতিগ্রস্ত অনেক বহুতল

মেক্সিকো সিটি, ২০ সেপ্টেম্বর (হি.স.): শক্তিশালী তীব্রতার ভূমিকম্পে কেঁপে পশ্চিম মেক্সিকো। স্থানীয় সময় অনুযায়ী সোমবার (১৯ সেপ্টেম্বর) অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭। ভূমিকম্পের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে বহুতল, ভূমিকম্পে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে দু’জনের। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ চলে যায়, আতঙ্কে ও প্রাণভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান অসংখ্য মানুষ।

প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর টুইটারে জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোলিমার মানজানিলোতে একটি শপিং সেন্টারে ধ্বংসাবশেষ পড়ে একজনের মৃত্যু হয়েছে। মেক্সিকো সিটিতে কোনও বড়সড় ক্ষতি হয়নি। পরে সরকারি ভাবে জানানো হয়, ভূমিকম্পে দু’জনের মৃত্যু হয়েছে। ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) পশ্চিমে এবং মিচোয়াকান রাজ্যের কোলকোম্যানের ৫৯ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে। ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরতায় ছিল উপকেন্দ্র।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top