News Flash

  • Home
  • দেশ
  • Rajnath Singh :মিশর সফরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
Image

Rajnath Singh :মিশর সফরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : মিশরের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল মহম্মদ জাকির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করতে রবিবার মিশরে তিন দিনের সফরে যাবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

শনিবার একটি টুইট বার্তায় তিনি এখবর জানিয়ে লিখেছেন, “আগামীকাল, ১৮ সেপ্টেম্বর, আমি মিশরে ৩দিনের সফরে কায়রোতে থাকব। উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার জন্য সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল মহম্মদ আহমেদ জাকির সঙ্গে আলোচনার জন্য উন্মুখ”।
দুই মন্ত্রী দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কিত পর্যালোচনার পাশাপাশি সামরিক সহযোগিতা জোরদার করার জন্য নতুন উদ্যোগগুলি অন্বেষণ করবেন এবং দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা আরও গভীর করার দিকে মনোনিবেশ করা হবে বলে জানা গিয়েছে।

ভারত ও মিশরের মধ্যে বর্ধিত প্রতিরক্ষা সহযোগিতার জন্য আরও উৎসাহ প্রদানের জন্য একটি এমওইউ স্বাক্ষরিত হবে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও সাক্ষাৎ করবেন।
প্রতিরক্ষা মন্ত্রীর এই সফরের লক্ষ্য ভারত ও মিশরের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং বিশেষ বন্ধুত্বকে আরও সুসংহত করা।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top