News Flash

  • Home
  • বিদেশ
  • কোনও ব্যক্তি নয়, বাংলাদেশের পাশে ভারত : দোরাইস্বামী
Image

কোনও ব্যক্তি নয়, বাংলাদেশের পাশে ভারত : দোরাইস্বামী

ঢাকা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : ভারত নির্দিষ্ট কোনও ব্যক্তির পাশে নেই, ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে । ঢাকাস্থিত দূতাবাসে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্বের শেষ দিনে শনিবার একথা বলেন বিক্রম দোরাইস্বামী । আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালের আগস্টের মাঝামাঝিতে ঢাকায় ভারতের হাইকমিশনার হয়ে আসেন ভারতের ১৯৯২ ব্যাচের ফরেন সার্ভিসের কর্মকর্তা দোরাইস্বামী। দুই বছরের কিছুটা বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি।বাংলাদেশে দায়িত্ব শেষে ইংল্যান্ডে ভারতের দূত হিসেবে কাজ করবেন দোরাইস্বামী। ঢাকায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন আমেরিকার ভারতীয় মিশনের উপপ্রধান সুধাকর দালেলা।

স্মৃতিসৌধে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান তুলে ধরতে গিয়ে হাইকমিশনার দোরাইস্বামী বলেন, ‘এটা রাজনীতি নিয়ে কথা বলার জায়গা নয়। আজকে বাংলাদেশে আমার শেষ দিনে আমি বলতে চাই, আমরা সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি; বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি।‘দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই; কারও পাশে নই।’তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই; তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।’ দায়িত্বের দুই বছর সময়ে বাংলাদেশের সফলতা দেখেছেন জানিয়ে এ কূটনীতিক বলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।’

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top