News Flash

  • Home
  • প্রধান খবর
  • লন্ডনের উদ্দেশে রওনা রাষ্ট্রপতি, অংশ নেবেন রানি দ্বিতীয় এলিজাবেথের অন্তিম-যাত্রায়
Image

লন্ডনের উদ্দেশে রওনা রাষ্ট্রপতি, অংশ নেবেন রানি দ্বিতীয় এলিজাবেথের অন্তিম-যাত্রায়

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শনিবার লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ভারত সরকারের পক্ষ থেকে শোকজ্ঞাপন করবেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের ৭০ বছরে ভারত-ব্রিটেন সম্পর্ক নিবিড় এবং দৃঢ় হয়েছে। ভারতের তরফে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী।

উল্লেখ্য, ৯৬ বছর বয়সে প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ অসুস্থতার পর গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা গিয়েছেন তিনি। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন। ব্রিটেনের রানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন ভারতের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সমবেদনা জানাতে ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিটিশ হাইকমিশনে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগের দিন জাতীয় শোক দিবসও পালন করেছে ভারত। রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানাতে সোমবার লন্ডনে হাজির থাকবেন প্রায় ১০০ জন রাজা-রানি ও রাষ্ট্রনেতা। পশ্চিম লন্ডনের এক অজ্ঞাত স্থান থেকে তাঁদের সকলকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে আনার জন্য থাকছে বিশেষ বাসের ব্যবস্থা।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top