News Flash

  • Home
  • দেশ
  • দেশের যুব সমাজ বেকারত্ব নিয়ে হতাশ : কংগ্রেস
Image

দেশের যুব সমাজ বেকারত্ব নিয়ে হতাশ : কংগ্রেস

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): বেকারত্বের কারণে দেশের যুবসমাজ আজ দিশেহারা। এখানে ৬০ শতাংশ যুবক হয় বেকার বা হতাশ হয়ে চাকরির আশা ছেড়ে দিয়েছে। দেশের তরুণদের এমন হতাশায় উদ্বেগ জানিয়েছে কংগ্রেস।

শনিবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭২তম জন্মদিনে অভিনন্দন জানিয়ে কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট বলেন, দেশের যুবকরা প্রধানমন্ত্রী মোদীর উপর ক্ষুব্ধ। তাই আজ তিনি প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনকে জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন করছেন।
সুপ্রিয়া বলেন, প্রধানমন্ত্রী মোদী প্রতি বছর ২ কোটি চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পর তিনি তার প্রতিশ্রুতি ভুলে গেছেন। তিনি বলেন, গত আট বছরে ২২ কোটি যুবক চাকরির জন্য আবেদন করলেও মাত্র ৭ লাখ লোক চাকরি পেয়েছে।

কংগ্রেস নেতা আরও বলেন, দেশের ২০ থেকে ২৪ বছর বয়সী ৪২ শতাংশ যুবক বেকারত্বের মুখোমুখি। কেন্দ্রে এবং রাজ্যগুলিতে ৬০ লক্ষ সরকারি পদ খালি রয়েছে। এসব শূন্য পদে নিয়োগের মাধ্যমে বিপুল সংখ্যক যুবককে কর্মসংস্থান করে তাদের হতাশা দূর করা যাবে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top