News Flash

  • Home
  • বিদেশ
  • নেপালে ভয়াবহ ভূমিধসে মৃত্যু ১৭ জনের, খোঁজ পাওয়া যাচ্ছে না ৬ জনের
Image

নেপালে ভয়াবহ ভূমিধসে মৃত্যু ১৭ জনের, খোঁজ পাওয়া যাচ্ছে না ৬ জনের

কাঠমান্ডু, ১৭ সেপ্টেম্বর (হি.স.): সুদূর পশ্চিম নেপালের আছাম জেলার বিভিন্ন অংশে ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। শনিবার দুপুর ১টা পর্যন্ত নিখোঁজ ৬ জন। আছামের ভারপ্রাপ্ত প্রধান জেলা আধিকারিক দীপেশ রিজালের মতে, তুরমাখন্দ গ্রামীণ পৌরসভা এলাকায় ভূমিধস কবলিত স্থান থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে ৫ জনের খোঁজ পাওয়া যায়নি।

একইভাবে ঢাকাই পল্লী পৌরসভার ধুঙ্গাচলনায় ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। রিজাল জানান, প্রাকৃতিক দুর্যোগে এখানে একজন নিখোঁজ এবং আরও পাঁচজন আহত হয়েছেন। রিজাল আরও জানান, কামালবাজার পৌরসভার দুঙ্গালায় ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছেন। একইভাবে কমলবাজার পৌরসভার হাতীবাঞ্জায় ভূমিধসে সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। বিগত তিন দিন ধরে টানা বৃষ্টির কারণে আছামে বিদ্যুৎ ও সড়ক পরিষেবা ব্যাহত হয়েছে এবং জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

Releated Posts

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top