News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের রাজনীতিতে নতুন মাত্রা দিয়েছেন মোদীজি, গুরুত্ব দিয়েছেন দরিদ্রদের কল্যাণকে : রাজনাথ সিং
Image

দেশের রাজনীতিতে নতুন মাত্রা দিয়েছেন মোদীজি, গুরুত্ব দিয়েছেন দরিদ্রদের কল্যাণকে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুভেচ্ছা-বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ভারতের রাজনীতিতে একটি নতুন মাত্রা দিয়েছেন মোদীজি এবং উন্নয়নের পাশাপাশি দরিদ্রদের কল্যাণকে পূর্ণ গুরুত্ব দিয়েছেন তিনি। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২ তম জন্মদিন।

এদিন সকালে টুইট করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মানবতার সেবা ও সুরক্ষার দৃষ্টিকোণ থেকে রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ শুরু হল রক্তদান অমৃত মহোৎসব। সবাইকে এই অভিযানে অংশ নেওয়ার জন্য আবারও অনুরোধ করছি। প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন, মোদীজি দেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা দিয়েছেন এবং উন্নয়নের পাশাপাশি দরিদ্রদের কল্যাণকে পূর্ণ গুরুত্ব দিয়েছেন। ভারতের মান ও সম্মানকে তিনি নতুন উচ্চতায় নিয়ে যান, এটাই কামনা করছি।

Releated Posts

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top