News Flash

  • Home
  • প্রধান খবর
  • দৈনিক-সংক্ৰমণ কমে ৫,৭৪৭; ভারতে সক্রিয় রোগী বৃদ্ধি পেয়ে ৪৬,৮৪৮, মৃত্যু আরও ২৯ জনের
Image

দৈনিক-সংক্ৰমণ কমে ৫,৭৪৭; ভারতে সক্রিয় রোগী বৃদ্ধি পেয়ে ৪৬,৮৪৮, মৃত্যু আরও ২৯ জনের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ৬-হাজারের নীচে নেমে এসেছে, মৃত্যুর সংখ্যাও মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। শুক্রবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৪৭ জন। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৩০২-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৮৪৮-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার ৯৮.৭১ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৪৭ জন, ভারত মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪,৫২৮,৫২৪। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৮৪৮-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৩ লক্ষ ৯২ হাজার ৫৩০ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২১৬.৪১-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৯,৫৩,৩৭৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭১ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫,৬১৮ জন। ভারতে দৈনিক করোনা-সংক্রমণের হার কমে ১.৬৯ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা প্রশ্নফাঁস ও দুর্নীতিতে ভেঙে পড়েছে, ‘সামনা’-য় কেন্দ্র-রাজ্যকে তোপ শিবসেনা (ইউবিটি)

মুম্বই, ৩০ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, পরীক্ষায় দুর্নীতি, অযোগ্য উপাচার্য নিয়োগ এবং আর্থিক কেলেঙ্কারির জেরে দেশের শিক্ষাব্যবস্থা কার্যত ভেঙে…

ByByNews Desk Jul 30, 2026

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top