News Flash

  • Home
  • দেশ
  • পুজোর প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে বৃষ্টি, ফের দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে
Image

পুজোর প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে বৃষ্টি, ফের দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): দেবীপক্ষ শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই, হাতে মাত্র ৭ দিন বাকি। কলকাতার বহু মণ্ডপ তৃতীয়া কিংবা চতুর্থীতেই খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। ফলে কলকাতা-সহ গোটা রাজ্যে এখন পুজোর তোড়জোড় তুঙ্গে। কিন্তু, পুজোর প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে বৃষ্টি। বঙ্গোপসাগরে আবার নতুন করে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর তাই পুজো উদ্যোক্তাদের মাথায় চিন্তার ভাঁজ।

চলতি সপ্তাহে নিম্নচাপের বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। নিম্নচাপের জন্য হওয়া সেই বৃষ্টি গত বুধবার থেকে থামলেও, মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃষ্টি পুরোপুরি থামেনি। বরং বৃষ্টি হয়েই চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল থেকেই রোদের দেখা মিলেছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। মাঝেমধ্যে আবার আকাশ ঢেকেছে মেঘে। রোদের দাপট বেশ ভালই ছিল, ফলে অস্বস্তিও অনুভূত হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top