News Flash

  • Home
  • Uncategorized
  • ছুটি কাটিয়ে দেশে ফিরলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী
Image

ছুটি কাটিয়ে দেশে ফিরলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী

rahul gandhiনয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি. স.) : রবিবার সকালেই ছুটি কাটিয়ে দেশে ফিরলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী | বিদেশ ঘুরে নিজে চাঙ্গা হওয়ার পর যুবরাজ এবার দলকে চাঙ্গা করে জোরদার প্রচারে নামবেন এবং কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলন গড়ে তুলবেন বলে আশাবাদী কংগ্রেস |
গত বছরের শেষে ইউরোপে ছুটি কাটাতে গিয়েছিলেন যুবরাজ | যদিও কাজের চাপ থেকে ছুটি নিয়ে মাঝেমাঝেই `অন্তর্ধানে’ হয়ে যাওয়ার ঘটনা রাহুলের এটাই প্রথম নয়| এর আগেও বহুবার আচমকা অন্তর্ধান হয়ে গিয়েছিলেন তিনি| তবে অন্যবারের মত এবার না জানিয়ে ছুটিতে যাননি কংগ্রেসের সহ-সভাপতি| বরং টু্যইটারে নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে কয়েকদিনের জন্য ইউরোপে ছুটি কাটাতে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি| চলতি বছরেই পশ্চিমবঙ্গ, কেরল, অসম ও তামিলনাড়ুতে নির্বাচন| এছাড়া সম্ভবত চলতি বছরেই কংগ্রেসের সভাপতি পদে বসতে চলেছেন রাহুল গান্ধী | তাই তার আগে মানসিক প্রস্তুতি নিতেই তিনি প্রবাসী হয়েছিলেন বলে রাজনৈতিক মহলের মত| কেননা বিহার এবং দিল্লিতে মোদী-শাহ জুটি ধাক্কা খাওয়ার পর ২০১৬-তে রাহুলের সামনে যে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সে বিষয়ে সন্দেহ নেই |

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top