News Flash

  • Home
  • দিনের খবর
  • সকালেই নামল আঁধার; বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন জায়গা, যান চলাচলে বিঘ্ন
Image

সকালেই নামল আঁধার; বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন জায়গা, যান চলাচলে বিঘ্ন

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): সাতসকালেই আঁধার নামল তিলোত্তমায়। মঙ্গলবার সকালে কলকাতাসীর ঘুম ভেঙেছে প্রবল বৃষ্টির মধ্যেই। ভোগান্তির ভারী বৃষ্টি হয়েছে কলকাতা লাগোয়া জেলাগুলিতেও। দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে এদিন সকালে প্রবল বৃষ্টিপাত হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলাতেও ভালো বৃষ্টি হয়েছে। মঙ্গলবার কলকাতার নানা স্থানে ভালোই বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির জেরে কাজেকর্মে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে হয় অফিস যাত্রীদের। কলকাতার ট্রাফিক খানিকটা হলেও শ্লথ ছিল।

রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বিভিন্ন জায়গা। দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিন, লেক গার্ডেনস এলাকায় জল জমে যায়। এছাড়াও সোনারপুরের নীচু এলাকাতেও জল জমে গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে উত্তর কলকাতার বিভিন্ন জায়গাও। এদিন সকাল থেকেই আকাশ ছিল কালো মেঘে ঢাকা। সঙ্গে দমকা হাওয়া বইতে থাকে। দফায় দফায় ভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করে যানবাহন।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top