News Flash

  • Home
  • খেলা
  • Sports:ইউএস ওপেন পাবে নতুন চ্যাম্পিয়ন, ফাইনালে মুখোমুখি আলকারাজ-রুড
Image

Sports:ইউএস ওপেন পাবে নতুন চ্যাম্পিয়ন, ফাইনালে মুখোমুখি আলকারাজ-রুড

নিউ ইয়র্ক, ১০ সেপ্টেম্বর ( হি.স.) : এ বারের ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন পাওয়া যাবে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার বছরের শেষ গ্র্যান্ড স্লামে মহিলাদের মতো, পুরুষদের সিঙ্গলসেও পাওয়া যাবে নতুন চ্যাম্পিয়ন। যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের ফাইনালে সোমবার নামতে চলেছেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ। তাঁর প্রতিপক্ষ টুর্নামেন্টের পঞ্চম বাছাই নরওয়ের ক্যাসপার রুড। সেমিফাইনালে অত্যন্ত কঠিন লড়াই করতে হয়েছে আলকারাজকে। মার্কিন টেনিস তারকা ফ্রান্সেস তিয়াফোর বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরুন্ত জয় ছিনিয়ে নেন কার্লোস। এই প্রথম বার কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন আলকারাজ।

সেমিফাইনালে আলকারাজ পাঁচ সেটের লড়াইয়ে দু’বার পিছিয়ে পড়েছিলেন। ৪ ঘণ্টা ১৯ মিনিট ধরে আর্থার অ্যাশ স্টেডিয়ামে তিয়াফো-কার্লোজের লড়াই চলে। শেষ অবধি তিয়াফোকে ৬-৭ (৬), ৬-৩, ৬-১, ৬-৭ (৫), ৬-৩ হারান আলকারাজ। প্রথম সেট টাইব্রেকে নিয়ে গিয়ে জিতে নেন তিয়াফো। দ্বিতীয় সেট জিতে নিয়ে সমতা ফেরান কার্লোস। এরপর তৃতীয় সেটে দাপট দেখিয়ে জেতেন কার্লোস। কিন্তু হাল ছাড়তে নারাজ ছিলেন তিয়াফো। চতুর্থ সেট ফের তিনি নিয়ে যান টাইব্রেকে। শেষ অবধি পঞ্চম সেট জিতে নিয়ে শেষ হাসি হাসেন কার্লোস।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top