News Flash

  • Home
  • প্রধান খবর
  • মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ড বিপর্যস্ত; মৃত্যু এক মহিলার, তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়ি
Image

মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ড বিপর্যস্ত; মৃত্যু এক মহিলার, তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়ি

দেহরাদূন, ১০ সেপ্টেম্বর (হি.স.): মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরাখণ্ডের ধরচুলা। ভারত-নেপাল সীমান্ত বরাবর পিথোরাগড় জেলার ধরচুলা খোটিলা গ্রামে প্রবল বেগে ছুটে আসে বিপুল জলধারা। সেই স্রোতের তোড়ে পিথোরাগড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে অন্তত ৩০টি বাড়ি। শুক্রবার গভীর রাত একটা নাগাদ মেঘ ভাঙা বৃষ্টির খবর পাওয়া যায়। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত এক জনের।

টুইটারে পিথোরাগড়ের পুলিশ একটি ভিডিয়ো শেয়ার করেছে। তাতে দেখা যায়, জলের প্রবল স্রোতে একটি তিনতলা বাড়ি ধসে পড়ছে নদীগর্ভে। নদীর গতিপথের পাশেই খোটিলা গ্রামে বিপর্যস্ত বহু বাড়ি। সাধারণ মানুষকে নদীর ধার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময় সেতু ব্যবহার না করার কথাও বলা হয়েছে। পিথোরাগড়ের জেলাশাসক আশিস চৌহান জানিয়েছেন, দুর্যোগে এক মহিলার মৃত্যু হয়েছে। বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। পুরোদমে উদ্ধারকাজ শুরু করে দিয়েছে প্রশাসন। কমপক্ষে ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top